মাঠে বিপক্ষ দলের খেলোয়াড়কে কামড়ানোর দায়ে লুইস সুয়ারেজকে ৪ মাসের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই সাথে তাকে এক লক্ষ ১১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই চার মাসের মধ্যে বিশ্বকাপের খেলাসহ ৯টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না সুয়ারেজ।
উরুগুয়ের এই তারকা খেলোয়াড়কে এই সময়ের মধ্যে স্টেডিয়ামে ঢুকাও নিষিদ্ধ করেছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। বৃহস্পতিবার রাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়েছে।
উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন এই সাজার বিরুদ্ধে অবশ্য আপিল করতে পারবেন। কিন্তু আপিল খারিজ করা হলে শাস্তি ভোগ করতে হবে লিভারপুলের এই তারকাকে। এই চার মাসের মধ্যে ঘরোয়া কোন ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
উল্লেখ্য, ইটালির সাথে ম্যাচ চলাকালে ইটালিয়ান খেলোয়াড় জর্জিও চিয়েল্লিনেকে কামড়ে দেন সুয়ারেজ। তার এই কামড়ানোকে অবশ্যকে মানসিক সমস্যা বলছেন মনোবিজ্ঞানীরা। সূত্র: বিবিসি ও গার্ডিয়ান
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





