চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বেশ কিছু দিন ধরেই পাপন শারীরিকভাবে অসুস্থবোধ করছেন। তাই সোমবার দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ জন্য বোর্ড সভায়ও তিনি উপস্থিত হতে পারেননি। এ বিষয় বিসিবি ভারপ্রাপ্ত সিইও সুজন বলেন, ‘আমি শুধু জানি পাপন ভাই বেশ অনেক দিন ধরেই অসুস্থ। তাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তিনি।’
ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই