ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা চার ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুশফিকের প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৮ রানে জিতেছে সাকিবের রূপগঞ্জ।
বুধবার কুয়াশার জন্য ৫০ ওভারের খেলা নির্ধারিত হয় ৩১ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে ৩০.১ ওভারে ২১১ রানে অল আউট হয়ে যায় টসজয়ী রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে আশহার জাইদি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে। এছাড়া নাজমুল মিলন ৩৫, সাকিব ৩০ ও অলক কাপালী ২৩ রান করেন।
প্রাইম দোলেশ্বরের ইলিয়াস সানি ২৯ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৩০ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে যায় প্রাইম দোলেশ্বর। সর্বোচ্চ ৫৩ রান করেন ডাভিড মালান। এছাড়া মুশফিকুর রহিম ৩২, মিজানুর রহমান ২৬ রান করেন।
ম্যাচ সেরা সাকিব ২৭ রানে নেন ৪ উইকেট। এছাড়া মোহাম্মদ শহীদ ৩ উইকেট নেন ২৮ রানে।
সুপার সিক্সের শেষ তিনটি স্থানের জন্য লড়াইয়ে আছে মোহামেডান, প্রাইম দোলেশ্বর, রূপগঞ্জ ও ভিক্টোরিয়া। প্রথম তিনটি দলের পয়েন্ট ১২, এক ম্যাচ কম খেলা ভিক্টোরিয়ার পয়েন্ট ১০।
জেডআই





