বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান করে চট্টগ্রাম চেলেঞ্জার্স। জয়ে বিপিএল শুরু করতে হলে মুশফিকুর রহিমদের খুলনা টাইগার্সকে ১৪৫ রান করতে হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে মুখোমুখি হয় রাজশাহী রয়্যালস। ওই ম্যাচে মাশরাফির নেতৃত্বাধীন ঢাকার বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পায় রাজশাহী। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে খেলছে খুলনা-চট্টগ্রাম।

চলতি বিপিএলে খুলনা টাইগার্স নিজেদের প্রথম ম্যাচে অংশ নিচ্ছে। জয়ে শুরু করাই মুশফিক-মোহাম্মদ আমিরদের লক্ষ্য।

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেট থান্ডার্সের বিপক্ষে ১৬২ রান তাড়া করে ৫ উইকেটে জয় লাভ করে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান ইমরুল-নাসির-জুনায়েদ সিদ্দিকীরা।

এমআর