পারিবারিক চাপে সাবেক ক্রিকেটার ইমরান খান হয়তোবা খুব শিগগিরই আবারো বিয়ে করতে যাচ্ছেন।

স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি প্রধানের পরিবার ইমরানের বিরুদ্ধে ‘ব্যক্তিগত আক্রমণ’ শুনতে শুনতে ক্লান্ত’ এবং বিয়ে করানোর জন্য ইতোমধ্যেই তারা একটি মেয়ে পছন্দও করেছেন।

ইতোপূর্বে জেমিমা খানকে বিয়ে করা ৬১ বছর বয়সী ইমরানের খুব শিগগিরই আবার একজন ‘মিসেস’ দেখা যেতে পারে বলে সূত্র উল্লেখ করে।

ঢাকা,৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই