বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ওবিডোসে চলমান পর্তুগালের অনুশীলন ক্যাম্পে বৃহস্পতিবার রোনালদোসহ রিয়াল মাদ্রিদের অপর দুই তারকা ফ্যাবিও কন্তেরিও এবং পেপেও যোগ দিয়েছেন।
এ তিনজন যোগ দেয়ার ফলে পর্তুগালের ২৩ সদস্যের দলের সবাই এখন অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেয়ায় এ তিন খেলোয়াড়কে অতিরিক্ত কয়েকদিন ছুটি দিয়েছিলেন পর্তুগাল কোচ।
আগামী মাসের ১২ তারিখ ব্রাজিলে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পর্তুগালের প্রতিপক্ষ জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্র। ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।
ঢাকা, ৩০মে (টাইমনিউজবিডি) //জেডআই