বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ। তিনি ৩১ রানে ফেরেন। সঙ্গে থাকা নাঈম ফেরেন ৫ রানে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে কেউই ভালো করতে পারেননি। তৃতীয় দিনের শুরুতে মুশফিক ফেরেন ১৯ রানে। এরপর মেহেদি মিরাজ ফেরেন ১৮ রানে। তার আগে ১২ এবং ১৭ রানে ফেরেন মুমিনুল এবং মিঠুন। 

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ ৩২৪ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাটে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২৪৬ রানে। বাংলাদেশ ৭৮ রানের লিড পায়। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৩৩।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে মুমিনুল হক দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। এছাড়া ইমরুল কায়েস ৪৪ ও সাকিব করেন ৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে হেটমায়ার ও ডউরিচ ৬৩ করে রান করেন। বাংলাদেশের হয়ে নাঈম হাসান ৫ উইকেট নেন। এছাড়া সাকিব নেন ৩ উইকেট।

এমআর