মাদক গ্রহণের দায় বড় ধরনের শাস্তি পেলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার টাইসেন গে। এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। একই সঙ্গে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রাপ্য রৌপ্য পদকও কেড়ে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং এসোসিয়েশন (ইউএসএডিএ) টাইসনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে এবং যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি তার পদক প্রত্যাহারের ঘোষণা দেয়।
ইউএসএডিএ শুক্রবার ঘোষণা দেয় ৩১ বছর বয়সী এই মার্কিন ট্র্যাক তারকার দেহে দুইবার পরীক্ষার মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত অ্যানবোলিক স্টেরয়েডের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে গত বছর তার মূত্র নিয়ে যে পরীক্ষাটি করা হয়েছিল তার নমুনা ইউএসএডিএ এবং বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন উভয়ই সংগ্রহ করেছিল।
গত বছর ২৩ জুন তার উপর সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং গে তা মেনে নেন। ঐ সময় যুক্তরাষ্ট্রের আউটডোর ট্র্যাক এন্ড ফিল্ড প্রতিযোগিতা চলার সময় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। নিষেধাজ্ঞার পাশাপাশি ২০১২ সালেরা ১৫ জুলাইয়ের পর থেকে সব ধরনের প্রতিযোগিতায় তার প্রাপ্ত সব পদক কেড়ে নেবার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ছিল লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের পুরুষ দলের ৪ গুনিতক ১০০ মিটার রিলের রৌপ্য পদকটি।
এক বছরের তার এই নিষেধাজ্ঞা আগামী মাসেই শেষ হবার কথা রয়েছে। ফলে আগামী মাসে তিনি ট্র্যাকে ফিরে আসতে পারবেন। ট্র্যাকে ফিরেই আগামী ২৬-২৯ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য ইউএস ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় তিনি অংশ নিতে পারবেন।
ইউএসএডিএ জানিয়েছে গে ইতোমধ্যেই তার রৌপ্য পদকটি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে। লন্ডন অলিম্পিকে ১০০ মিটারের ফাইনালে গে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়েছিলেন। অলিম্পিকের ইতিহাসে এই সময় করেও কোন পদক না পাবার রেকর্ড এটাই প্রথম।
মাদক গ্রহণের বিষয়টি গত বছর গে নিজেই মেনে নিয়ে জনসম্মুখে তা স্বীকার করেন এবং বলেছিলেন যে তিনি ভুল করেছেন, যদিও তিনি জানতেন না এটা নিষিদ্ধ ওষুধ।
গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশীপের আগে গে নিজেকে সব ধরনের প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন এবং তখন থেকে আর কোন প্রতিযোগিতায় তিনি অংশ নেননি। একইসাথে তিনি এই বিষয়ে বিভিন্ন ভাবে যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং এজেন্সিকে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে ইউএসএডিএ’র প্রধান নির্বাহী ট্রেভিস টি. টাইগার্টও সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন টাইসন তাৎক্ষণিকভাবে সব ধরনের প্রতিযোগিতা থেকে সরে আসায় আমরাও বেশ খুশি। সে আমাদের সাথে সব ধরনের সহযোগিতা করেছে। এই ধরনের ঘটনায় সাধারণত দুই বছরের নিষেধাজ্ঞা হলেও টাইসন পূর্ণ সহযোগিতা করায় তার শাস্তির মাত্রা কমিয়ে এক বছর করা হয়।
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
এক বছরের জন্য নিষিদ্ধ টাইসন গে
মাদক গ্রহণের দায় বড় ধরনের শাস্তি পেলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার টাইসেন গে। এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। একই সঙ্গে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রাপ্য রৌপ্য পদকও কেড়ে নেয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগ ছিল সাবেক দুই সেনা কর্মকর্তার
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাসহ সুনির্দিষ্ট বেশকিছু অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
নিষিদ্ধ দলের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না : ডিবি প্রধান
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলকে সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক নিষিদ্ধ ঘোষিত আ’ লীগের শতাধিক কর্মী আটক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কার্যালয়টিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করল ইতালি
স্কুলে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। সেই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভা এ-সংক্রান্ত ডিক্রি-আইন অনুমোদন করে।















