নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলার কোনো ফলাফল না থাকায় অবশেষে টাইব্রেকারে সমাধান হলো। ট্রাইব্রেকারে হল্যান্ড ৪-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে।
এরআগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে হল্যান্ডকে গোলের স্বাদ পেতে দেয়নি কোস্টারিকা। এর পেছনে কোস্টারিকান গোলরক্ষক নাভাসের অবদান পুরোটাই।
পুরো ম্যাচে ৮ গোল সে সেভ করেছে। অন্যদিকে হল্যান্ডের গোলরক্ষককে সেভ করতে হয়েছে মাত্র একটি গোল।
১২০ মিনিট গোলশূন্য থাকায় হল্যান্ড-কোস্টারিকার ম্যাচ গড়ালো টাইব্রেকারে। রোভেন-পার্সিরা কোস্টারিকার রক্ষণভাগ কয়েকবার ভেদ করলেও গোলরক্ষক নাভাসের দায়ীত্বশীল দৃঢ়তায় গোলের দেখা পায়নি নেদারল্যান্ড।

প্রথম দফায় নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোন পক্ষ বল জালে জড়াতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পরবর্তীতে আরও ৩০ মিনিট খেলার পরই গোলের দেখা পায়নি কোন দল।
অবশ্য রোখেন-পার্সিরা কোস্টারিকার রক্ষণভাগ কয়েকবার ভেদ করলেও গোলরক্ষক নাভাসের দায়ীত্বশীল দৃঢ়তায় গোলের দেখা পায়নি নেদারল্যান্ড।

ভাগ্য দেবি যেন মুখ থেকে কেড়ে নিচ্ছে নেদারল্যান্ডের স্বপ্ন। নিশ্চিত গোল হয়েও না হওয়াটা তারই ইঙ্গিত বহন করে।
দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে রবিন ভ্যান পার্সির ফ্রি-কিক থেকে করা শট সরাসরি গোলরক্ষকের কাছে যায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে তা ফিরিয়ে দেন নাভাস।
এরপর আবারো আক্রমণ, আবারো পার্সি। এবারে গোলরক্ষককে ফাকি দিলেও রক্ষণভাগের দৃঢ়তায় গোল হয়েও হলোনা।
তিনবার বিশ্বকাপের ফাইনালে গিয়েও স্বপ্নের ট্রফি হাতে না পাওয়া নেদারল্যান্ডের মুখোমুখি হয়েছে দুই যুগ পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা কোস্টারিকা।
রোববার দিবাগত রাত ২টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের সেলভাদর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দু’দল।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেবি





