বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। তাকে নেয়ায় আইকন মাশরাফি বিন মুর্তজাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ম্যাশের নতুন ঠিকানা জানা যায়নি।


বিপিএল- ২০১৬ থেকে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলছিলেন সাকিব। সেবার তার অধীনে শিরোপা জেতে দলটি। গেল দুই আসরেও ঢাকাকে ফাইনালে তোলেন তিনি।

এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। ২০১৬ আসর থেকেই ঢাকার হয়ে খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২০১৭ সালে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতে রংপুর। ওই বছর দলটির অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে গেল আসরে শক্তিশালী দল নিয়েও শিরোপা জেতাতে পারেননি তিনি।

এবিসিদ্দিক