লা লিগায় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার স্বাগতিক ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

এই ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচে ১২ পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়ালের অবস্থান ৮ম স্থানে।

এদিন ম্যাচে ৩২ মিনিটে লুকা মড্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৪০ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলায় শেষ পর্যন্ত কোনো গোলই শোধ করতে পারেনি ভিয়ারিয়াল। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই