আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আর আগামী ১৬ মার্চ থেকে এখানেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উভয় প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে ব্যাটসম্যান সুরেশ রায়নাকে রাখা হলেও বাদ পড়েছেন এশিয়া কাপ থেকে।
এদিকে চেতেশ্বর পুজারাকে ৫০ ওভারের ফরম্যাটের এশিয়া কাপের জন্য দলে নেয়া হয়েছে। কিন্তু ভারতের বোলার ইশান্ত শর্মা উভয় দল থেকেই বাদ পড়েছেন।
বর্তমানে ভারত দল নিউজিল্যান্ড সফর করছে। স্বাগতিকদের কাছে ৪-০তে ওয়ানডে সিরিজ হেরেছে তারা। বর্তমানের এই ওয়ানডে দলের শুধু রায়না ও ইশান্তবে বাদে সবাইকে রাখা হয়েছে এশিয়া কাপের জন্য ঘোষিত দলে।
২০১৩ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে চারটি হাফ-সেঞ্চুরিতে ২৭৭ রান করেছিল রায়না। এরপর ২৪ ইনিংস খেলে মাত্র একবারই হাফ-সেঞ্চুরি উর্ধ্বো স্কোর করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে একাদশে ছিলেন না তিনি। প্রথম তিন ম্যাচে ১৮, ৩৫ ও ৩১ রান করেন তিনি।
এশিয়া কাপে ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, আমবাতি রাইদু, আজিঙ্কায় রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ভ্যারুন অ্যারোন, স্টুয়ার্ট বিন্নি, অমিত মিশরা, ঈশ্বর পান্ডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, আজিঙ্কায় রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ভ্যারুন অ্যারোন, স্টুয়ার্ট বিন্নি, অমিত মিশরা, মোহিত শর্মা।
খেলা
এশিয়া কাপে নাই, টি-টোয়েন্টি বিশ্বকাপে আছে
আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আর আগামী ১৬ মার্চ থেকে এখানেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উভয় প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে ভারত।





