ব্রাজিলের সোমবারের (২৮ নভেম্বর) ম্যাচ নিয়ে দলটির সমর্থকসহ সবার মধ্যেই এক ধরণের উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছিল। খেলায় একটি গোল অফসাইড ঘোষণার পর সেই উৎকণ্ঠা আরো বাড়িয়ে তুলেছিল। শেষ পর্যন্ত ১ গোল দেওয়ার পর সেই উৎকণ্ঠা দূর হয়ে গেছে। সুইজারল্যান্ড বধের এই গোলের মধ্যে দিয়ে ব্রাজিল কাতার বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। সঙ্গে সঙ্গে আরও একটি মাইলফলকও দলটি স্পর্শ করেছে।

যারা ব্রাজিলকে ভাল করে জানেন তাদের জানা থাকার কথা যে, বিশ্বকাপের গ্রুপপর্বে গত ১৬ ম্যাচের কোনোটাতেই হারেনি সেলেসাওরা। সোমবারের ম্যাচের মধ্য দিয়ে এই সংখ্যাটি দাঁড়িয়েছে ১৭ তে। যে রেকর্ড কেবল ব্রাজিলেরই। নেইমারদের ছাড়া আর কোনো দলের বিশ্বকাপের গ্রুপপর্বে টানা এতো ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই।

১৯৯৮ সালে সবশেষ গ্রুপপর্বে হেরেছিল ব্রাজিল। সেসময় তারা নরওয়ের কাছে ২-১ গোলে হেরে যায়। তারপর ২০০২ থেকে ২০১৮ বিশ্বকাপে অনুষ্ঠিত মোট ১৫টি ম্যাচের কোনোটাতেই হারেনি ব্রাজিল। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে হওয়া গত দু’ ম্যাচেও কেউ হারাতে পারেনি তিতের দলকে।

রেকর্ড বলছে, এই মাইলফলক স্পর্শের যাত্রায় মোট অনুষ্ঠিত ১৭টি ম্যাচের ১৪ টিতে জিতেছে তারা। বাকি তিনটি ম্যাচ ড্র করেছে ব্রাজিল।

এবিএস