ইউরো বাছাইপর্বে শুক্রবার ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে আরমেনিয়াকে পরাজিত করেছে পর্তুগাল। আর এই জয়ে গ্রুপ এইচ-এর শীর্ষ স্থানে থাকা ডেনমার্কের তুলনায় এখন এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রোনলদোর দল। এই গোলের মাধ্যমে পর্তুগালের এই তারকা উইঙ্গার দারুণ এক রেকর্ডও গড়ে ফেলেছেন। ২৩টি গোল করে এখন তিনি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে নাম লিখিয়েছেন।
৭২ মিনিটে রোনালদো জয়সূচক গোলটি করে পর্তুগালকে রক্ষা করেন। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের এই তারকা বলেছেন, ‘বাছাইপর্বে এই মুহূর্তে আমরা বেশ ভাল অবস্থানে আছি। ডেনমার্কও তাদের ম্যাচে জয়ী হয়েছে। কিন্তু আমাদের দল এই মুহূর্তে দূর্দান্ত খেলছে। আমরা যদি তাদের বিপক্ষে জিততে পারি তবে গ্রুপের শীর্ষস্থানে উঠে আসবো। কোচ ফার্নান্দো সান্তোস নতুন কৌশলে খেলানোর চেষ্টা করছেন, নতুন খেলোয়াড়দের দলে আনছেন। আমি মনে করি আমরা সঠিক পথেই আছি।’
জেডআই





