ভারতের বিপক্ষে হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। সেই সঙ্গে ভারতের সমান ৪ পয়েন্ট অর্জন করে রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে এক পা রেখেছে ক্যারিবীয়রা।
এদিকে বিশ্বকাপে স্বপ্নটা মলিন হয়ে গেছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ২০ ওভারের লড়াই একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি ওয়ানডেতে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে তারা। কিন্তু প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে যায় তারা। এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিয়েছে অসিরা।
শুক্রবার টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে কেউই হাফ-সেঞ্চুরি করতে না পারলেও রানের দেখা পেয়েছেন প্রায় সবাই। এতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে তারা।
দলের পক্ষে ম্যাক্সওয়েল সর্বোচ্চ ৪৫ রান করে। ২২ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় এই স্কোর করেন তিনি। এছাড়া ব্রাড হজের ৩৫ রান ও ওয়ার্নারের ২০ রান উল্লেখযোগ্য।
জবাবে গেইলের হাফ-সেঞ্চুরিতে আশার আলো দেখে ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ বলে ৫৩ রান করে গেইল আউট হলে চাপে পড়ে যায় তারা। তবে শেষ দিকে ডোয়াইন ব্রাভো ও ড্যারেন সামির ব্যাটে ২ বল হাতে থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয়।
১২ বলে ২৭ রান নিয়ে অপরাজিত থাকেন ব্রাভো। তার সঙ্গে ১৩ বলে ৩৪ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন সামি।
খেলা
টানা দ্বিতীয় জয় ক্যারিবীয়দের
ভারতের বিপক্ষে হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।





