ইংল্যান্ড বিশ্বকাপের কারণে দেশের বাইরে লন্ডনে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটরা।
আর লন্ডন থেকেই দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ইংল্যান্ডে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় আজ (০৪ জুন) মঙ্গলাবর ছিল ঈদুল ফিতরের দিন। এদিন সাংবাদিকদের সঙ্গে সৌজন্য আলাপে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরারি।
বলেন, “সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের তো ঈদ এখানেই। খেলাই আমাদের ঈদ। আপনারা ঈদ করুন। দোয়া করবেন আমাদের জন্য।”
সবশেষ ত্রিদেশীয় সিরিজে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার বলেন, “ঈদের জন্য পাঞ্জাবি পায়জামা দেশ থেকেই নিয়ে এসেছি। ঈদে সেরকম কোনো পরিকল্পনা নেই, পরিবার ছাড়া এই প্রথম ঈদ করছি। টিমের সবার সঙ্গে ঈদ করা সত্যিই অন্যরকম। আশা করি দেশের সবাই ভালোভাবে ঈদ করবেন। সবাইকে ঈদ মোবারক।”
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। আগামীকাল (০৫ জুন) বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এমবি





