কিউট মহিলা হ্যান্ডবল লীগের উদ্বোধনী দিনে জিতেছে ঊষা ক্রীড়া চক্র, ঢাকা মোহামেডান ও মেরিনার ইয়াংস ক্লাব।

রোববার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উষা ক্রীড়া চক্র ৩৬-১৪ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ৩৫-৬ গোলে ভিকারুননিসা স্পোটর্স ক্লাবকে এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৩৬-৬ গোলে ফ্লেইম গার্লস ক্লাবকে হারায়।

এর আগে লীগের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক কাজী মাহতাব উদ্দিন আহমেদ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) ও লীগ কমিটির চেয়ারম্যান মিসেস আয়েশা সিদ্দিকা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এসময় উপস্থিত ছিলেন।

জেডআই