২০১৫ সাল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার খেলোয়াড় কেনা বেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০১৬ সাল। একই পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বি ক্লাব রিয়াল মাদ্রিদ। খেলোয়াড় কেনা-বেচার উপর নিষেধাজ্ঞার খড়গ নামতে যাচ্ছে রিয়ালের উপরও।
আর সে কারণে আসন্ন মৌসুমে পর্যাপ্ত খেলোয়াড় কিনে রাখতে হবে লস ব্লাঙ্কোসদের। যাতে করে আগামী দুই বছর ফিফার নিষেধাজ্ঞার মধ্যে পড়লেও কোনো সমস্যা না হয়।
আর সেটা যদি করতে ব্যর্থ হন জিনেদিন জিদান তাহলে বেশ সমস্যায় পড়তে হবে তাদেরকে। কারণ, এবারই যে তাদের সামনে খেলোয়াড় কেনা-বেচার শেষ সুযোগ। এরপর ২০১৮ সালের আগে আর কোনো খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে না তারা।
এফএফ





