কোপা ইতালিয়ার সেমিফাইনালে প্রথম লেগে রোমার মাঠে ৩-২ গোলে হেরেছিল নাপোলি। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আগের হারের প্রতিশোধ নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। বৃহস্পতিবার স্টেডিও সান পাওলেতে ০-৩ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।
এই জয়ের ফলে পঞ্চমবারের মতো কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করেছে নাপোলি। সর্বশেষ ২০১২ সালের শিরোপাসহ মোট চারবার ফাইনালেই জিতেছিল তারা।
প্রথম লেগে বদলি খেলেয়াড় হিসেবে মাঠে নেমে গোল করা দ্রিয়েস মেরটেন্স এদিন ছিলেন মূল একাদশে। অন্যদিকে নয়বারের কোপা চ্যাম্পিয়ন রোমা তিনটি পরিবর্তন আনে।
ম্যাচটিতে খেলার ৩৩ মিনিটে হোসে ক্যালেয়নের গোলে এগিয়ে যায় নাপোলি। ফলে অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে খেলার স্বপ্নটা প্রায় পূরণ হয়ে যায় কোচ রাফা বেনিতেজের শিষ্যদের।
দ্বিতীয়ার্ধের ৪৮ ও ৫১ মিনিটে গঞ্জালো হিগুয়েইন ও জর্গিনহো স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। এরপর ৭৯ মিনিটে কেভিন স্ট্রুটম্যান দুটি হলুদ কার্ডসহ লাল কার্ড দেখলে সফরকারীদের শেষ আশার সমাপ্তি ঘটে।
খেলা
বড় জয় ফাইনালে নাপোলি
কোপা ইতালিয়ার সেমিফাইনালে প্রথম লেগে রোমার মাঠে ৩-২ গোলে হেরেছিল নাপোলি। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আগের হারের প্রতিশোধ নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।





