দীর্ঘদিন পর অন্য এক মেসিকে দেখল ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় আর্জেন্টিনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে। যাতে লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক।
কোপা আমেরিকা কাপ জয়ের পর এই প্রথম ঘরের মাঠে খেলতে নামে আর্জেন্টিনা। আর ম্যাচটি রাঙিয়েছেন মেসি। ম্যাচের ১৪, ৬৪ ও ৮৮ মিনিটে তিনটি গোল করেন তিনি।
এই ম্যাচে চমৎকার হ্যাটট্রিক করে ব্র্রাজিলীয় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন মেসি। জাতীয় দলের হয়ে পেলে করেছিলেন ৭৭ গোল। আর মেসি এখন পর্যন্ত করেছেন ৭৯ গোল।
এমআর





