বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।
শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় মালয়েশিয়ায় মারা যান কোকো। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি।
২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিসিবির উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন কোকো। এ ছাড়া বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
জেডআই





