টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১০ পর্বের আগে বিদায় নেয়ার উপক্রম হয়েছিল বাংলাদেশের। হেরেছিল দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের কাছে। অবশেষে নেট রান রেটে এগিয়ে থেকে পরের পর্বে উঠে মুশফিকরা। আগের ম্যাচের সব ব্যর্থতা ভুলে সুপার -১০ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল মঙ্গলবার মাঠে নামছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
আগের ম্যাচের প্রসঙ্গ টেনে আজ সোমবার সংবাদ সম্মেলনে দলনেতা মুশফিকুর রহিম বলেছেন, ‘গত সপ্তাহে যা ঘটেছে তারপর এটা খুব সহজ হবে না । তবে ক্রিকেট পুরোটাই বিস্ময়ের খেলা।’
‘সংক্ষিপ্ত ভার্সনের এ ক্রিকেটে যে কোন দলই জয় লাভ করতে পারে। সুতরাং আমরাও পারি। তবে পূর্ণশক্তি দিয়ে আমাদের খেলতে হবে। অতীতে কি ঘটেছে, আমরা সেটা মনে রাখতে চাই না।’
মুশফিক বলেন, রোববার ভারতের কাছে সাত উইকেটে পরাজয়ের পর বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও চাপে থাকবে।
তিনি বলেন, ‘অবশ্যই আমাদের সে সুযোগটা কাজে লাগাতে হবে। এটা তাদের জন্য ‘অবশ্যই জয়ী’ ম্যাচ এবং তারা চাপ অনুভব করবে।’
সুপার টেন পর্বে দুই নম্বর গ্রুপে বাংলাদেশের সঙ্গে অপর দলগুলো-ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এখান থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
দলের সিনিয়র অলরাউন্ডার সাকিব আল হাসানের আশা- তার দল হংকংয়ের কাছে পরাজয়কে ভুলে গিয়ে সামনের কঠিন ম্যাচগুলোর প্রতি মনোনিবেশ করবে।
সাকিব বলেন, ‘ওই ম্যাচ সম্পর্কে কথা না বলাই ভাল। আমাদের গ্রুপে অনেকগুলো শীর্ষ দল থাকায় তাদের বিপক্ষে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
‘আমাদের ম্যাচগুলোতে আমাদের সেরা খেলাটা খেলতে হবে এবং একই সঙ্গে প্রতিপক্ষ দলগুলোর খারাপ খেলা আশা করতে হবে।’হংকং ম্যাচে হাতের আঙ্গুলে আঘাত পাওয়ায় দলের শীর্ষ পেসার রুবেল হোসেনকে এ ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে অল রাউন্ডার জিয়াউর রহমানকে।
খেলা
মঙ্গলবার মিশন শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১০ পর্বের আগে বিদায় নেয়ার উপক্রম হয়েছিল বাংলাদেশের। হেরেছিল দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের কাছে। অবশেষে নেট রান রেটে এগিয়ে থেকে পরের পর্বে উঠে





