ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ক্রাইস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কোচ ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

এই জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থান মজবুত করেছে ম্যানসিটি। সেই সঙ্গে শীর্ষে থাকা চেলসিকে হুঙ্কার ছাড়ছে। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট অর্জন করা ম্যানসিটির চেয়ে মাত্র ৩ পয়েন্ট এগিয়ে আছে সমান ম্যাচ খেলা চেলসি। এদিকে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিন প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির পর চার মিনিটের মাথায় ম্যানসিটিকে এগিয়ে দেন ডেভিড সিলভা। খেলার ৬০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলের লিডকে ডাবলে নিয়ে যান এই ফুটবলার।

নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যানসিটি সফরকারীদের জালে আরো একবার বল জড়ায়। এই গোলটি করেন অভিজ্ঞ তারকা ইয়ায়া তোরে। ৮১ মিনিটে এই গোলের পর আর কেউ গোল করতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

জেডআই