অ্যাশেজ হারের পর ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচেই হেরেছে ইংল্যান্ড। অবশেষে সেই হারের রাজ্য পার হয়ে জয়ের দেখা পেল তারা। চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৭ রানে জিতেছে তারা।
শুক্রবার প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩১৬ রান তুলেছিল ইংল্যান্ড। অ্যারন ফিঞ্চের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরির সৌজন্যে ভালোই পাল্টা জবাব দিচ্ছিল অস্ট্রেলিয়া। ৩১ ওভার শেষে ১৬৯ রান তুলেও ফেলেছিল। শেষ ১৯ ওভারে ১৪৮ রান দরকার ছিল তাদের। হাতে ৭ উইকেটে রেখে ওভারপিছু তুলতে হতো ৭.৭৮।
১৫ রানের মধ্যে উইকেটে থাকা স্মিথ আর ফিঞ্চকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে ম্যাক্সওয়েল আর ক্রিস্টিয়ান ৩৩ রানের ছোট একটা জুটি গড়লেও এরপর ২৫ রানের মধ্যে ম্যাক্সওয়েল, ফকনার, জনসন ও ক্রিস্টিয়ানকে তুলে নিয়ে অস্ট্রেলিয়ার শেষ আশাও শেষ করে দেয় ইংল্যান্ড।
১০ ওভার বল করে ৬৭ রানে চারটি উইকেট নিয়েছেন অলরাউন্ডার জেমস ফকনার। ব্যাট হাতে ৭০ রানের পাশাপাশি ৩৯ রানে ৪ উইকেট নেয়া স্টোকস ম্যান অব দ্য ম্যাচ।
ঢাকা,২৫জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
অবশেষে জয়ে পেল ইংল্যান্ড
অ্যাশেজ হারের পর ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচেই হেরেছে ইংল্যান্ড। অবশেষে সেই হারের রাজ্য পার হয়ে জয়ের দেখা পেল তারা। চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৭ রানে জিতেছে তারা।