ইংল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে আবার জয়ের ধারায় ফিরেছে শ্রীলঙ্কা। রোববার চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে তার দল জয় পেলেও তৃতীয় ম্যাচে হেরেছিল।
এদিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে টস জয়ী ইংল্যান্ড। জবাবে দুই বল হাতে থাকতে চার উইকেটের বিনিময় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে প্রথম উইকেট হারানোর পর ২৯ রানে আরেক উইকেট হারায় তারা। তবে ওয়ানডাউনে নামা জেমস টেইলর ও জেমস রুট দলের হাল ধরেন। ৩৬৬ রান করা রুট বিদায় নিলে তাদের ৯৩ রানের জুটি ভেঙ্গে যায়। তবে সাজঘরে ফেরার আগে ৯০ রান করেন টেইলর। এটিই দলের পক্ষে সর্বোচ্চ স্কোর।
টেইলরের পর ক্রিজে এসে দলের রানের চাকা ঘুরান অধিনায়ক ইয়ন মরগান। ইনিংসের শেষ বলে ক্যাচ আউট হওয়ার আগে ৬২ রান করেন তিনি। বাকিরা উল্লেখযোগ্য স্কোর করতে পারেনি।
শ্রীলঙ্কার বোলার দিলশান , রঙ্গনা হেরাথ ও অজান্তা মেন্ডিজ প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। আর বাকি উইকেটটি পান ধাম্মিকা প্রাসাদ।
জবাবে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিও আশার আলো দেখাতে পারেনি। তবে সাঙ্গাকারা দলকে জয়ের স্বপ্ন দেখায়। দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮৫ রান করেন তিনি। আর দলনেতা ম্যাথুস জয় নিশ্চিত করা পর্যন্ত করেন ৫১ রান। তার সঙ্গে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন থিরিমান্নে।
এছাড়া জয়াবর্ধানে ৪৪ রান ও উদ্বোধনী জুটির পেরেরা ৩১ রান করেন।
জেডআই





