বার্সেলোনার দল বদলে ফিফা আরোপিত এক বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইস আদালতে নতুন একটি আপিল আবেদন রুজু করেছে বার্সেলোনা। মঙ্গলবার স্প্যানিশ ওই জায়ান্ট ক্লাবের পক্ষ থেকে একথা বলা হয়েছে। একই দিন তাদের আপিল খারিজও করে দিয়েছে আদালত।
ফিফার ওই নিষেধাজ্ঞার বিষয়ে ‘পুরোপুরি দ্বিমত’ পোষণ করে ক্লাবটি জানায় যে, ফিফার ওই নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবার তারা কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট-এ আবেদন করে।
১৮ বছরের কম বয়সী খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার শাস্তি হিসেবে ফিফা বার্সেলোনার ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে আগামী ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত তারা কোন খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে না। এতে দুই দফা খেলোয়াড় কেনা-বেচার বাজারে যোগ দিতে পারবে না কাতালান দলটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানায়, ‘ক্রীড়া কর্তৃপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করেই এফসি বার্সেলোনা তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছে।’
এদিকে আদালত বার্সেলোনার আবেদন খারিজ করে দেয়ায় আগামী ১ জানুয়ারি খুলে দেয়া ২০১৫-১৬ মৌসুমের গ্রীস্মকালীন দলবদলের বাজারে যোগ দিতে।
জেডআই





