মন্ট্রিলে রজার্স টেনিস কাপে স্ট্যান ওয়ারিঙ্কার সঙ্গে অশোভন আচরণ করায় অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে নিষিদ্ধ করেছে এটিপি কর্তৃপক্ষ। শাস্তি হিসেবে আর্থিক জরিমানার সঙ্গে কোর্টে তাকে ২৮ দিন নিষিদ্ধ করা হয়েছে।
কিরগিওসকে শাস্তি দেওয়ার কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে এটিপি কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ারিঙ্কার সঙ্গে কিরগিওসের অশোভন আচরণের প্রমাণ পাওয়ায় তাকে শাস্তি দেওয়া হয়েছে।
২৫ হাজার মার্কিন ডলার জরিমানার পাশাপাশি কোর্টে ২৮ দিন নিষিদ্ধ থাকবে সে।
উল্লেখ্য, মন্ট্রিলে মাঠের পারফরমেন্সের চেয়ে বাইরের পারফর্মে সংবাদের শিরোনাম হয়েছেন কিরগিওস।
খেলার সময় ওয়ারিঙ্কার বান্ধবী সম্পর্কে রূঢ় মন্তব্য করেছেন তিনি। তাই তাকে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।
এমকে





