আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট মাইকেল প্লাতিনি।

ফিফা প্রেসিডেন্ট পদ থেকে সেপ ব্লাটার সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর আগামী ২৬ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

দুর্নীতির অভিযোগে ফিফার ১৪ শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতারের পর পঞ্চমবারের মতো ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হলেও কয়েক দিনের মধ্যে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্লাটার।

এদিকে ২০০৭ সাল থেকে উয়েফার শীর্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন প্লাতিনি। এখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হতে চান তিনি।

ফিফার ২০৯ সদস্য দেশের কাছে এক চিঠিতে প্লাতিনি বলেন, "খুবই ব্যক্তিগত ও সতর্কভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।  যার মাধ্যমে আমি ফুটবলের ভবিষ্যতের সঙ্গে আমার ভবিষ্যতও ভালোভাবে বিবেচনা করছি।"

জেডআই