আইসিসি বিশ্বকাপের ট্রফি সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুর থেকে অগণিত ক্রিকেট ভক্ত ট্রফিটি একনজর দেখার জন্য বসুন্ধরা সিটিতে ভিড় জমিয়েছেন। ট্রফির সঙ্গে ভক্তরা ছবিও তুলতে পারছেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রফিটি দেখেন এবং আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উদ্দেশে বলেন, আমাদের ক্রিকেটারদের মনযোগ দিয়ে খেলতে হবে। খেলার আগে ক্রিকেটারদের সব ধরনের প্রস্তুতি নিতে বলেন প্রধানমন্ত্রী।
গণভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন, সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়সহ আইসিসি ও বিসিবি’র কর্মকর্তারা।
ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





