বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাতনামা সিএনজিচালক (আনুমানিক ৪০ বছর)। তাঁদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশে পাকা সড়কে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে অজ্ঞাতনামা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালক ও দুই যাত্রী রয়েছেন। তাঁদের মরদেহ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এমএম