নিহত এমরান চৌধুরী মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার বাদশার ছেলে।তার দুই সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত একটার দিকে এমরান চৌধুরী ও একই বাড়ির মুছার ছেলে আরিফ বুড়িপুকুর পাড় এলাকা থেকে মোটরসাইকেলযোগে নিজবাড়ি চারিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাঠ বোঝাই চাঁদের গাড়ি তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত আরিফ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এনএইচ