কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি পেশায় পাইলট ছিলেন এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঢাংমারী ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী একটি ট্রলার উল্টে গেলে রিয়ানা আবজাল নিখোঁজ হন।
এমএম