যাতায়াতের জন্য ৫টি স্কুলবাসের পর এবার ‘পথচারী আন্ডারপাস’ পাচ্ছে জাবালে নূর পরিবহনের বেপরোয়া বাসের চাপায় নিহত দিয়া খানম মিম ও আবদুল করিমের সহপাঠীরা।

শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে আগামীকাল রোববার আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৯ জুলাই মর্মান্তিক এ দুর্ঘটনার পর শিক্ষার্থীরা ৯ দফা নিয়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে। এরপর প্রধানমন্ত্রী তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তারই অংশ হিসেবে প্রথমে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজকে ৬টি বাস দেয়া হয়।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, রোববার সকাল ১০টায় ঢাকা-এয়ারপোর্ট মহাসড়কে বীরসপ্তক ক্রসিং পয়েন্টের কাছে ‘পথচারী আন্ডারপাস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।