মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনে তাহরির চত্বরে জড়ো হওয়া মানুষের যেমন বিজয় হয়েছে, তেমনি সেই আন্দোলন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র এবার নেমেছে বিশ্বজয়ে।
শনিবার বার্লিন চলচ্চিত্র উৎসব বার্লিনালেতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিল্ম প্রাইজ জিতে নেয় ‘আল মিদান' নামের একটি ডকুমেন্টারি, যার ইংরেজি নাম ‘দ্য স্কয়ার'৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০০৫ সাল থেকে মানবাধিকার বিষয়ে নির্মিত বিভিন্ন ছবির মধ্য থেকে সেরা হিসেবে একটিকে বেছে নেয়৷
এর আগে সানড্যান্স ফিল্ম ফ্যাস্টিভ্যাল, টরোন্টো ফিল্ম ফ্যাস্টিভ্যালসহ আরো কয়েক জায়গায় প্রশংসিত হয়েছে আল মিদান৷ এমনকি চলতি বছর অস্কারের বেস্ট ডকুমেন্টারি ফিচার বিভাগের জন্য মনোনীত হয়েছে তথ্যচিত্রটি৷ এ কারণে পুরস্কার নিতে শনিবার বার্লিনে উপস্থিত থাকতে পারেননি ছবির পরিচালক জেহান নুজাইম৷ তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন৷ আগামী মাসের ২ তারিখ অস্কার বিজয়ীর নাম জানা যাবে৷
আহমেদ, খালেদ ও মাগদি নামের তিন মিশরীয় তরুণের আন্দোলনে অংশ নেয়ার বাস্তব চিত্র ফুটে উঠেছে তথ্যচিত্রে৷ ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ধর্মীয় ও সামাজিকভাবে ভিন্নভাবে বেড়ে ওঠা এই তরুণের পেছনে ক্যামেরা নিয়ে ছুটেছেন নুজাইম৷ ফলে আন্দোলনের ধরন অনুযায়ী কখনো আনন্দ, কখনোবা দুঃখের এক বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি৷
আল মিদানকে নির্বাচন করার পেছনে এটি একটি বড় কারণ বলে উল্লেখ করেছেন জুরিমণ্ডলী৷ তারা বলেন, ছবির ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজের প্রতিই তারা বেশি আকৃষ্ট হয়েছেন৷
শনিবার যে অনুষ্ঠানে আল মিদানকে পুরস্কার দেয়া হয়, সেই একই মঞ্চে এশীয় ছবির প্রতিও সম্মান জানান বার্লিনালের আয়োজকরা৷ 'এ ড্রিম অফ আয়রন' এবং 'নন ফিকশন ডায়েরি'' নামের দুটো ছবি এবার বার্লিনালের ন্যাটপ্যাক পুরস্কার জিতেছে। সূত্র: ডয়চে ভেলে
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
বার্লিনে তাহরির চত্বর আন্দোলনের জয়
মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনে তাহরির চত্বরে জড়ো হওয়া মানুষের যেমন বিজয় হয়েছে, তেমনি সেই আন্দোলন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র এবার নেমেছে বিশ্বজয়ে। শনিবার বার্লিন চলচ্চিত্র উৎসব বার্লিনালেতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিল্ম প্রাইজ জিতে নেয় ‘আল মিদান' নামের একটি ডকুমেন্টারি, যার ইংরেজি নাম ‘দ্য স্কয়ার'৷
সান্তান্দারকে উড়িয়ে রিয়ালের টানা চতুর্থ জয়
এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারানোর পর এবার রেসিং সান্তান্দারকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে হোসে মরিনিওর দল। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ইয়ান দিয়োমান্দে। এর আগে, অন্য ম্যাচে জয় পেয়েছিল বার্সাও। তারা ৬-০ গোলে হারিয়েছে আলাভেসকে।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: দেলোয়ার হোসেন
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-০১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলোয়ার হোসেন।
গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে বার্সেলোনার টানা দশম জয়
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের কীর্তি গড়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দাপুটে জয়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
কেইনের পেনাল্টি মিস, শেষদিকে স্পেনের নাটকীয় জয়
নেশনস লিগে দারুণ এক প্রত্যাবর্তনের ম্যাচ উপহার দিয়েছে স্পেন। ওয়েম্বলিতে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ ৩৫ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
















