শাকিরার নামের সঙ্গে জড়িয়ে গেছে ফুটবল বিশ্বকাপ। ২০১০ সালে ফিফার জন্য বিশ্বকাপের আনুষ্ঠানিক থিম সং গেয়ে বিশ্ব মাতিয়েছিলেন। ২০১৪ সালে সে সুযোগ না পেলেও গান গাইতে ভোলেননি। আর অনানুষ্ঠানিক থিম সং এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে তাকে পারফর্ম করতে আমন্ত্রণ জানানো হয়।
কিন্তু শাকিরার বিশ্বকাপ প্রীতির পেছনের কারণটা কি? নিজেই দিয়েছেন তার জবাব। জানালেন, বিশ্বকাপের কারণেই তিনি খুঁজে পেয়েছেন তার ভালোবাসার মানুষটিকে আর এটা তিনি কখনোই ভুলবেন না।
চার বছর আগে বিশ্বকাপের আসরে 'ওয়াকা ওয়াকা' গাইতে গিয়ে স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে পরিচয় হয় শাকিরার। এরপর প্রেম। আর তারপর শাকিরার কোলজুড়ে এসেছে ছেলে মিলান। আর তাই বিশ্বকাপকে ধন্যবাদ জানাতে ভোলেন না কলাম্বিয়ান এই গায়িকা।

সমাপনী অনুষ্ঠানের আসরে বিশ্বকাপকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে শাকিরা বলেন, যদি বিশ্বকাপে তাকে আমন্ত্রণ জানানো না হত, তাহলে তার ১৮ মাস বয়সী ছেলে জন্ম নিত না।
‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গানটির মিউজিক ভিডিওর মতই রিওর পারফর্ম্যান্সেওে ছেলে জুনিয়র পিকে সঙ্গ দেন শাকিরাকে। সমাপনীতে এবারের থিম সংটি গেয়ে শোনান কিংবদন্তি গিটারিস্ট ও কণ্ঠশিল্পী কার্লোস সান্তানা। তার সঙ্গে ছিলেন সুইডেনের ইলেক্ট্রো ডিজে আভিচি, হাইতিয়ান-আমেরিকান র্যা পার ওয়াইক্লেফ এবং ব্রাজিলের গ্র্যামিজয়ী শিল্পী আলেসান্দ্রে পিরেস।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





