৫০ লাখ টাকা না দেওয়া হলে খুন করা হবে তার স্ত্রী-সন্তান জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট কেও হত্যা করা হবে,সম্প্রতি এমন একটি হুমকির ফোন আসে প্রযোজক-পরিচালক মহেশ ভাটের কাছে।
মহেশ ভাটের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি প্রথম তার কাছে হুমকির ফোনটি আসে। নিজেকে গ্যাং লিডার পরিচয় দিয়ে এক ব্যক্তি ওই টাকা দাবি করেন।
জিনিউজ এক খবরে জানায়, লখনউয়ের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দাবি করে সে। পরে মহেশ ভাটকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপও করা হয়। বিষয়টি যেন হালকাভাবে না নেওয়া হয়, সে বিষয়েও সর্তককরা হয় তাকে।
গতকাল বুধবার রাতে জুহু থানায় অভিযোগ দায়ের করেছেন প্রযোজক-পরিচালক। এদিকে বিষয়টি তদন্তের জন্য মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নাজিব





