সরিষাবাড়ী উপজেলায় ভারতীয় অপসংস্কৃতির হাত থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট ইউনাইটেড নেশন।

শনিবার বিকাল আনুমানিক ৫টায় স্টুডেন্ট ইউনাইটেড নেশন নামে এক সংগঠনের উদ্যোগে সরিষাবাড়ী শহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ইকবাল হোসাইন সরকার রিয়াদ, সাধারণ সম্পাদক আল-আমিন হোসাইন, বিশিষ্ট কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, সাংবাদিক গোলজার হোসেন প্রমুখ।

তারা তথাকথিত অপসংস্কৃতির ধারক ও বাহক ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, জি-বাংলা, স্টার প্লাসসহ বিভিন্ন চ্যানেল বন্ধ করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ঢাকা, ২৬ জুলাই,টাইমনিউজবিডি.কম, এসআর