প্রেম,বিয়ে শাদী আর বন্ধুত্ব নিয়ে পরামর্শ দিবেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির।                   

আরটিভির লেট নাইট শো-লেটনাইট কফি অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। যারা রাতের আলোয় নিজেদের সমস্যার জন্য সমাধান খোঁজেন।

লেট নাইট অনুষ্ঠানের মুল বিষয় বস্তু হচ্ছে সেই বন্ধুত্বপূর্ন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্য জনের জন্য কিভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং সিনেমার অংশ বিশেষ দেখানো হবে।

অনুষ্ঠানটি উপস্থাপনার আছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। সোহেল রানা বিদুৎতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আর টিভিতে আজ শনিবার রাত ১২ টা ১ মিনিটে।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই