সদ্য প্রয়াত চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের জানাজা আজ সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (এফডিসি) হবে। জানাজা শেষে তার মরদেহ কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে তার দাফন হবে। চলচ্চিত্র অভিনেতা ওমর সানী এসব তথ্য জানিয়েছেন।

শুটিংয়ে অংশ নিতে সোমবার রাতে দিনাজপুরে যাচ্ছিলেন মিজু আহমেদ। বিমানবন্দর রেলস্টেশনের কাছে ট্রেনেই তার হার্ট অ্যাটাক হয়। এ সময় ট্রেনে দায়িত্বরত চিকিৎসক পালস পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে মিজু আহমেদের মরদেহ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তার মরদেহ পান্থপথে নিজ বাসায় নেওয়া হয়।

১৯৭৮ সালে চলচ্চিত্রে পা রাখেন মিজু আহমেদ। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ।

এমএনজে