বলিউডের শাহেনশাহ অভিতাভ বচ্চন হুমকি পেলেন তাঁর ভক্তের কাছ থেকে। মেগাস্টারের এই মহিলা ভক্ত হুমকি দিয়েছেন যে তাকে যদি ‘জলসা’তে থাকতে না দেওয়া হয় তবে তিনি ও তার কন্যা আত্মহত্যা করবেন! এই হুমকিতে রীতিমত চিন্তিত অভিতাভ, এই দীর্ঘ বলিউডের জীবনে বহু ভক্তদের সম্মুখীন হয়েছেন। কিন্তু কোনদিন এমন আবদার কেউ করে নি যা তাকে নিজের বাড়িতে থাকতে দিতে হবে।

বুধবার দুপুরে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র সামনে দুই মা ও মেয়েকে নাকি দেখা যায়। তাদের দেখে পুলিশ প্রশ্ন করায় ওই মহিলা জানান যে তারা মা ও মেয়ে দিল্লি থেকে এই মুম্বই শহরে এসেছে একটিমাত্র ইচ্ছে নিয়ে। সেই ইচ্ছে হল তারা দুজন ‘ভূতনাথে’র নায়কের বাড়িতে থাকতে চান। যদি বাড়িতেও না হয় তবে কাছাকাছি কোথাও যেন থাকতে দেয়ার ব্যবস্থা করে দেওয়া হয় যাতে প্রতিদিন নিজেদের সুপারস্টারকে দেখতে পারেন। এরপর পুলিশ তাদের চলে যেতে বললে দুজনেই আত্মহত্যার হুমকি দেন।

পরিস্থিতি হাতের বাইরে যাতে না চলে যায় তাই মুম্বই পুলিশ এই মা ও মেয়েকে, তাদের থাকতে দেয়ার অনুমতির জন্য অমিতাভ বচ্চনকে একটি চিঠিতে আবেদন লেখার পরামর্শ দিয়ে দুজনকে আপাতত ‘জলসা’র সামনে থেকে সরিয়ে নিয়ে যান।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই