ভারতীয় সিনে তারকাদের বিয়ে করা, না করা নিয়ে সব সময় গুঞ্জন আর গুজবের অন্ত নেই। সম্প্রতি শোনা যাচ্ছে বিয়ের করতে চাচ্ছেন দ্য বিগিং’ ‘বাহুবলী’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া।

তবে পছন্দের কোনও পাত্র না থাকায় বিপত্তিতে পড়েছেন তিনি। পরিবারের সদস্যদের ওপর বিয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন এই নায়িকা।

তার মা রঞ্জনী ভাটিয়াও মেয়ের জন্য পাত্র খোঁজাখুঁজি করছেন। তবে কবে নাগাদ তার বিয়ে হচ্ছে তা নিশ্চিত করে জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে খোলাসা করে কিছু বলেননি এ অভিনেত্রী। তিনি জানান, বিয়ে করলে তিনি নিজেই গণমাধ্যমকে জানাবেন।

দক্ষিণের জনপ্রিয় এ নায়িকার প্রেম নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জনের চর্চা চলেছে সংবাদমাধ্যমে।

পাকিস্তানের ক্রিকেটার আব্দুর রাজ্জাকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও দুজনই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। মাঝে এক চিকিৎসকের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জনও হালে পানি পায়নি।

২০০৫ সাল অভিনয় জগতে পা ফেলা তামান্না এখন অব্দি তামিল, মালায়ায়াম ও বলিউডের ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দক্ষিণের চলচ্চিত্রে সফলতা পেলেও বলিউডে এসে খুব একটা সুবিধা করতে পারেননি।

সম্প্রতি ‘জিগরঠাণ্ডা’র রিমেকে অজয় দেবগনের বিপরীতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে খবর দিয়েছে পিঙ্কভিলা। অক্ষয় কুমারের বিপরীতে ‘বচ্চন পাণ্ডে’ চলচ্চিত্রেও তার অভিনয়ের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

উল্লেখ্য, ২০০৫ সালে ‘চান্দ সা রোশন চেহরা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তামান্না ভাটিয়া। একই বছরে তার যাত্রা শুরু হয় তেলেগু ও তামিল ছবিতে। তামান্না অভিনীত ছবিগুলোর মধ্যে ‘রাছা’ (২০১২), ‘ক্যামেরাম্যান গঙ্গা থো রামবাবু’ (২০১২), ‘থাডাকা’ (২০১৩), ‘আগাড়–’ (২০১৪), ‘বাহুবলী’ (২০১৫), ‘বেঙ্গল টাইগার’ (২০১৫), ‘ওপিরি’ (২০১৬) এবং ‘বাহুবলী-টু’ (২০১৭) অন্যতম।

এএস