রাজপুত্র প্রেমে পড়ে রাজকন্যাকে বাড়ির চোখরাঙানি এড়িয়ে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছে। ভারতের রূপকথা ঘাঁটলে এ কাহিনি পাওয়া যাবে প্রচুর। শুধু রূপকথা কেন, পুরাণের দেবদেবী থেকে ইতিহাসের পাতার মুঘল সম্রাট, ভারতীয় প্রেম কাহিনি বরাবরই রোমাঞ্চকর।
এমনকি, চলচ্চিত্রের বিষয় হিসেবেও ভারতে প্রথম স্থানে থাকে প্রেম। সাহিত্যে, সিনেমায় প্রেম পরিণতি না পেলে চোখের জল বোধহয় সবথেকে বেশি ফেলে ভারতীয়রাই। কিন্তু বাস্তবে কিন্তু প্রেমের পরিণতি নিয়ে মোটেই চিন্তিত নয় তারা। এখনো প্রেমঘটিত বিয়ের থেকে সম্বন্ধ করে বিয়েই বেশি পছন্দ তাদের।
সমীক্ষা বলছে, ভারতে ৬০% বিয়েই হয় সম্বন্ধ করে। মেট্রো শহরগুলোর ৬০০ জন দম্পতির মধ্যে সমীক্ষা চালিয়েছিল অনলাই ম্যাচমেকিং সার্ভিস ট্রুলি ম্যাডলি.কম। ফলাফল অনুযায়ী, ভারতের ৬৯ শতাংশ বিয়ে হয় সম্বন্ধ করে। বাকি ৩১ শতাংশ বিয়ে প্রেমঘটিত। ট্রুলি ম্যাডলি.কম-এর সহপ্রতিষ্ঠাতা রাহুল কুমার জানিয়েছেন, "ঐতিহাসিকভাবে ভারতে এখনো বাবা, মায়েদের পছন্দেই বিয়ে হয়। সারা দেশের সব জায়গাতেই সম্বন্ধ করে বিয়ের সংখ্যাই বেশি।
তবে এখনও সম্বন্ধ করে বিয়ের সংখ্যা বেশি হলেও নতুন প্রজন্ম যে বাবা, মায়ের পছন্দের থেকে নিজেদের পছন্দকে গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সে কথাও স্বীকার করে নেন রাহুল। সূত্র: জিনিউজ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
প্রেম নয়, সম্বন্ধ বিয়েই পছন্দ ভারতীয়দের
রাজপুত্র প্রেমে পড়ে রাজকন্যাকে বাড়ির চোখরাঙানি এড়িয়ে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছে। ভারতের রূপকথা ঘাঁটলে এ কাহিনি পাওয়া যাবে প্রচুর। শুধু রূপকথা কেন, পুরাণের দেবদেবী থেকে ইতিহাসের পাতার মুঘল সম্রাট, ভারতীয় প্রেম কাহিনি বরাবরই
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই ট্যাংকারটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















