[b]ঢাকা:[/b] বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন আর নেই। শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে কোলকাতার বেলভিউ হাসপাতালে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এর আগে, শ্বাসকষ্টজনিত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলার মহানায়িকা সুচিত্রা সেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার বেলভিউ হাসপাতালে তাকে ভর্তি করা হয় তাকে।
কিংবদন্তি এ অভিনেত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছে বিশিষ্ট চিকিৎসক সুব্রত মৈত্রের নেতৃত্বে বিশেষ মেডিকেল বোর্ড। মিসেস সেনের বয়স ৮৫ বছর হওয়ায় চিকিৎসার পদ্ধতি ও প্রয়োগ নিয়ে একটু বেশি সতর্ক চিকিৎসকরা।
গত শুক্রবার রাতেও মিসেস সেনের চিকিৎসক ডা. মৈত্র জানিয়েছেন, তার অবস্থা উন্নতির দিকে। ভয়ের কিছু নেই। আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা লাগায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তাহের শুরুতে সর্দি-জ্বর শুরু হয়। কিন্তু মঙ্গলবার মা সারদার জন্মদিন ছিল, তাই চট করে হাসপাতালে ভর্তি হতে চাননি তিনি।
কিন্তু বুধবার সকাল থেকে শ্বাসকষ্ট ও জ্বর দুই-ই বেড়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাধ্য হয়ে বড়দিনের সন্ধ্যায় বেলভিউয়ে ডা. সুব্রত মৈত্রের অধীনে ভর্তি হন মহানায়িকা।
বিনোদন
না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন
ঢাকা: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন আর নেই। শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে কোলকাতার বেলভিউ হাসপাতালে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।





