খবরের দুনিয়ার অন্যতম সেরা জল্পনার হয়ত অবশেষে অবসান হতে চলেছে। যাকে নিয়ে জল্পনার জন্ম স্বয়ং তিনিই জল্পনা শেষের ইঙ্গিত দিলেন। বিয়ে করতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান।
সালমান প্রায় বলেই দিলেন, এ বছরই তিনি তার রোমানিয়ান মডেল গার্লফ্রেন্ড লুলিয়া ভ্যানাতুরকে বিয়ে করতে চলেছেন।
সল্লু বলেছেন, আমি ট্রানজিট পর্বে রয়েছি, ভাল লাগছে। এই প্রথম বুক থেকে দীর্ঘশ্বাস ফেলার সময় এসেছে। শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।
তার স্ত্রী কে হতে যাচ্ছেন সে বিষয়ে বলতে গিয়ে ৪৮ বছর বয়সী ব্যাচেলর সালমান বলেন, আমার বাবা পাঠান, মা হিন্দু, দ্বিতীয় মা ক্যাথলিক ও আমার এক আত্মীয় পাঞ্জাবি। তাই ভাবছি আমি আমার স্ত্রীকে এসবই ধর্মের বাইরে থেকে আনব।
এর আগেও সালমানের সঙ্গে তার কয়েকজন সহঅভিনেত্রী সম্পর্ক নিয়ে জল্পনা হয়।
ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে বলিউডে তো একটা সময় গুজবের ঝড় ওঠে।
কয়েক বছর আগে আবার সালমান-ক্যাটরিনার প্রেম নিয়ে তোলপাড় চলে।
মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির সঙ্গে সালমানের প্রেম ছিল আশির দশকের শেষ দিকের মুখরোচক কাহিনি। সঙ্গীতাকে বিয়ে করবেন বলে মনস্থির করে ফেলেছিলেন সালমান। কিন্তু, নব্বইয়ের দশকের শুরুতেই ভেঙে যায় সম্পর্ক। এখনও সঙ্গীতা-সালমান ভাল বন্ধু।
সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের পর সোমি আলীকে আঁকড়ে ধরেছিলেন সালমান। তখন সদ্য বলিউডে পা রেখেছেন সোমি। কিন্তু সে সম্পর্কও বেশি দূর এগোয়নি।
তবে প্রায় ১১ জন নারীর সঙ্গে অতি ঘনিষ্ঠতা সত্ত্বেও সালমান নিজেকে কুমার দাবি করেন।
তবে এবার! সেটারই অপেক্ষায় সবাই।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআ[/b]ই
বিনোদন
লুলিয়াকে বিয়ে করছেন সালমান !
খবরের দুনিয়ার অন্যতম সেরা জল্পনার হয়ত অবশেষে অবসান হতে চলেছে। যাকে নিয়ে জল্পনার জন্ম স্বয়ং তিনিই জল্পনা শেষের ইঙ্গিত দিলেন। বিয়ে করতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান।





