‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায় শ্বশুরমশাই একশ একাই, নিজেই পথ দেখায়’ এরকম কথা মালার কয়েকটি গানের দৃশ্য সম্প্রতি পূবাইলের হাসনাহেনা শুটিং হাউজে সম্পন্ন করা হয়েছে।
গানের কথার মতোই বাস্তবে অপু বাপ্পির বিয়ে হচ্ছে না। আগামী পুজায় পর্দায় দর্শক তাদের এমন দৃশ্যে দেখতে পাবে।
আলোচিত এই ছবিটির প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া। গেল বছর ছবির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ছিল শুধু গানের শুটিং।
তারমধ্যে একটি গানের শুটিং শেষ হলো সম্প্রতি। গেল কয়েকদিন ধরেই গানের শুটিংয়ে অংশ নিয়েছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। এই তথ্য নিশ্চিত করে পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ঈদের ছুটির মধ্যে আমরা গানের শুটিং করেছি। আর একটি গানের দৃশ্যায়ণ বাকী আছে। দ্রুতই সেটি শেষ করে সেপ্টেম্বরে ছবিটি সেন্সরে জমা দিতে চাই।’
কবে মুক্তি পাবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২? প্রশ্নের জবাবে দেবাশীষ জানান, ‘এটি বিগ বাজেটের পারিবারিক আমেজের সিনেমা। তাই কোনো একটি উৎসবে কেন্দ্র করে ছবিটি মুক্তি দিতে চাই।
প্রযোজনা প্রতিষ্ঠানও আমার ইচ্ছের সঙ্গে একমত। সবকিছু ঠিক থাকলে আসছে দুর্গা পূজায় মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।’
১৮ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। যদিও এই পরিচালকের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। ছবিটি ব্যবসা সফলও হয়েছিল। এর কেন্দ্রিয় চরিত্রে ছিল শাবনূর ও রিয়াজ।
এএস





