গোপনে সারলেন বাগদান। বিয়ের রেজিস্ট্রিও সম্পন্ন। রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর নতুন এই ইনিংস নিয়ে কী ভাবছেন রাজ-এর সাবেক প্রেমিকা মিমি চক্রবর্তী?
মিমি প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। টুইটারে তিনি লিখেছেন ‘অভিনন্দন। জীবনভর সুখী হও।’
শুভশ্রীও প্রত্যুত্তর জানাতে ভোলেননি। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ, সুইটহার্ট!’
মিমির সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই শুভশ্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পরিচালক রাজ চক্রবর্তীর। একসময় রাজকে নিয়ে প্রকাশ্য মিডিয়ায় দুই নায়িকার বাদানুবাদও হয়।
৬ এপ্রিল রাজের আনন্দপুর ফ্ল্যাটেই বাগদানের অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুরা। ওই দিন গোপনে সেরে নেন রেজিস্ট্রি।
এখন বিয়ের প্রস্তুতি জোরেশোরে নিচ্ছেন দুজন মিলে। ১১ এপ্রিল বসবে বিয়ের অনুষ্ঠান।
এসএম





