ইহুদিরা অইহুদিদের বিয়ে করলে সেটিকে ইসরাইল রাষ্ট্রের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যখন খোদ ইসরাইলের প্রধানমন্ত্রীর ছেলে একজন নরওয়ের তরুণীর প্রেমে পড়েছেন- তখন কী ঘটতে পারে?
নরওয়ের দৈনিক দাগেন গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, নরওয়ের তরুণী সান্দ্রা লিকেঞ্জার এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে ইয়েইর এখন প্রেমের বন্ধনে আবদ্ধ। এ খবরের জবাবে নেতানিয়াহুর পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, তারা স্রেফ কলেজ বন্ধু। কিন্তু ক্ষতি যা হবার তা হয়ে গেছে। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391923949.jpg[/img]
লিকেঞ্জার জাতিতে ইহুদি নন। আর ইয়েইর তার প্রেমে পড়ায় ইসরাইলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। কারণ ইহুদি রাষ্ট্র এর যাত্রা শুরুর কাল থেকে সারা বিশ্বে ইহুদি বৈশিষ্ট বজায় রাখতে লড়াই করছে।
ইহুদিবাদ মতে, অইহুদিরা ইহুদি ধর্মে দিক্ষিত হতে পারে না। আর তাই লিকেঞ্জারের পক্ষে ইহুদি হওয়াও সম্ভব নয়।
আন্তঃবিবাহ এবং আত্তীকরণকে ইহুদিরা ভয় পায় এবং সংখ্যায় কম ইহুদি জাতির জন্য হুমকি মনে করা হয়।
ইহুদিদের আইন অনুযায়ী, তাদের ধর্ম মায়ের মাধ্যমে চলে আসছে। আর তাই একজন ইহুদি পুরুষ অইহুদিকে নারীকে বিয়ে করলে তাদের সন্তান ইহুদি হিসেবে বিবেচিত হয় না। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391923967.jpg[/img]
আন্তঃবিবাহ প্রতিহতকরণে ইসরাইলের সংগঠন লেহাবার পক্ষ থেকে ইয়েইর নেতানিয়াহুকে ক্ষোভের বিষয়টি জানানো হয়েছে। সংগঠনটি নিজস্ব ফেসবুক পেজে সতর্ক বার্তায় বলেছে, ইয়েইর এর পূর্বপুরুষেরা কবরে চলে গেছেন। তারা কখনো স্বপ্ন  দেখেননি যে, তাদের সন্তানেরা ইহুদি হবে না।
ইসরাইলের বাইরে যে সব স্থানে ইহুদিরা থাকে সেখানে অসম বর্ণের বিয়ের হার বেড়ে চলেছে। এর হার বর্তমানে ৫০ শতাংশ। ইসরাইলে মোট জনসংখ্যার ৭৫ শতাংশ ইহুদি এবং আরব ২১ শতাংশ। এদের মধ্যে কদাচিৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু দেশটিতে বিদেশি শ্রমিক প্রবেশ এবং ইসরাইলি সম্প্রদায়ের বিশ্বায়নের ফলে সম্প্রতি আন্তঃবিয়ে বা অসম বর্ণের বিবাহের হার বাড়ছে।
আল্ট্রা অর্থোডক্স শাস পার্টির নেতা আরিয়েহ দেরি স্থানীয় এক রেডিওকে বলেছেন, ‘আমার দুঃখ হচ্ছে এ কথা শুনে যে, প্রধানমন্ত্রীর ছেলে একজন অইহুদি মেয়ের প্রেমে পড়েছেন। আমি ব্যক্তিগত বিষয়ে কথা বলা পছন্দ করি না। কিন্তু এ ঘটনা যদি সত্যি হয় তা হলে ঈশ্বর ক্ষমা করুক, তখন আর বিষয়টি ব্যক্তি পর্যায়ে থাকবে, পুরো ইহুদি জাতির জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।’ সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম)//ইএইচ [/b]