ময়মনসিংহে প্রিজন ভ্যান থেকে পলাতক দুই জেএমবি সদস্য যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্কাবস্থা জারি করেছে দেশটির সরকার। পলাতকরা পশ্চিমবঙ্গ কিংবা মেঘালয়ে আশ্রয় নিতে পারে এমন আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘পলাতক জঙ্গিরা ভারতে আসতে পারে। ময়মনসিংহ থেকে মেঘালয় দূরে নয়, কাজেই সেদিক দিয়ে সীমান্ত পেরিয়ে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার চেষ্টা করতে পারে, যেখানে তাদের কিছু সহযোগী রয়েছে বলে ধারণা করা হয়। সীমান্ত পেরিয়ে তারা যেন ভারতে আসতে না পারে সেজন্য বিএসএফ ও পুলিশকে সম্ভাব্য সব ব্যবস্থাই নিতে হবে।'
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
আন্তর্জাতিক
জঙ্গি শঙ্কায় ভারত সীমান্তে সতর্কতা জারি
ময়মনসিংহে প্রিজন ভ্যান থেকে পলাতক দুই জেএমবি সদস্য যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্কাবস্থা জারি করেছে দেশটির সরকার। পলাতকরা পশ্চিমবঙ্গ কিংবা মেঘালয়ে আশ্রয় নিতে পারে এমন আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়





