মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরতে চায় নি পোপ ফ্রান্সিস। এই রকম একটি ভুয়া ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে এডিটিং করে এটা লাগানো হয়।
ভ্যাটিকানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা পোপ ফ্রান্সিস ও ট্রাম্পের প্রকৃত ভিডিও ক্লিপের সঙ্গে কৌশলে একটি অংশ জুড়ে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্প পোপের হাত ধরার চেষ্টা করলেও পোপ তাতে সাড়া দিচ্ছেন না এবং সজোরে নিজের হাত সরিয়ে নিচ্ছেন।
ভিডিও ক্লিপটি বানোয়াট হলেও সেটি দেখে অনেকেই মজা নিচ্ছেন। কয়েক দিন আগে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া দুই বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরতে অস্বীকৃতি জানানোর পর হাত ধরা নিয়ে এমন বানোয়াট ভিডিও প্রকাশিত হয়েছে।
গত সোমবার ইহুদিবাদী ইসরাইল সফরে গিয়ে বিমানবন্দরের টারমাকের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের হাত প্রকাশ্যে সরিয়ে দেন।
ওই ছবিতে দেখা গিয়েছিল যে, টারমাকের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মেলানিয়া একটু পেছনে পড়লে সমান্তরালে আসার জন্য ট্রাম্প তার দিকে হাত বাড়িয়ে দেন। তখন মার্কিন ফার্স্টলেডি ট্রাম্পের হাত সরিয়ে দেন।
প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে ইতালির রাজধানী রোমে। রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ান অবতরণের পর বিমানবন্দরে উপস্থিত কর্মকর্তা ও জনগণকে তারা দুজন হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এরপর মেলানিয়ার হাত ধরে বিমান থেকে নামতে গেলে মেলানিয়া দ্রুত তার হাত সরিয়ে নিয়ে কপালের চুল ঠিক করেন। বানোয়াট ভিডিওটি দেখতে দ্বিতীয় ছবির ওপর ক্লিক করুন।
জেড





