[b]রোম:[/b] সিরিয়ার রাসায়নিক সরঞ্জামবাহী প্রথম চালানটি পাঠানো হবে ইতালিতে। ইতালির গিয়ুইয়া টোউরো বন্দরে চালানটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। খবর ওয়ার্ল্ড বুলেটিনের।
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা 'অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স' (ওপিসিডব্লিউ) শুক্রবার জানিয়েছে, সিরিয়া থেকে এ পর্যন্ত ৫৬০ টন রাসায়নিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম এখন দেশটির প্রধান সমুদ্র বন্দর লাটাকিয়ায় রাখা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
ওপিসিডব্লিউ-এর প্রধান আহমেদ উজুমকু জানিয়েছেন, লাটাকিয়া বন্দর থেকে সরঞ্জামগুলো নরওয়ের একটি পরিবহন জাহাজে করে ইটালির গিয়ুইয়া টোউরো বন্দরে নেয়া হবে।
পরবর্তীতে ইটালির বন্দর থেকে আমেরিকার জাহাজে তুলে দেয়া হবে রাসায়নিক সরঞ্জামগুলো। আমেরিকার বিশেজ্ঞরা পরবর্তীতে এগুলো ধ্বংস করবেন।
প্রসঙ্গত, চুক্তি অনুযায়ী আগামী জুন নাগাদ সিরিয়ার সব রাসায়নিক সরঞ্জাম ধ্বংস করা হবে। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন